২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ (৮১)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 11:09 AM

Updated : 24 Aug 2022, 08:05 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ (৮১)। এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায় বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্যার এখন সম্পূর্ণ সুস্থ। পাকস্থলিতে ব্যথা নিয়ে বুধবার তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন।" অশীতিপর এরশাদের অসুস্থ হওয়া নিয়ে বৃহস্পতিবার গুজব ছড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৭০৮ ঘ.