নওগাঁ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার নজরুল ইসলাম ওরফে মাওলানা নজরুল (৫৪) আত্রাই উপজেলার আটগ্রাম গ্রামের কেয়ামত উল্লাহর ছেলে।
বুধবার দুপুরে গ্রামের বাড়ী থেকে তাকে গ্রপ্তার করা হয়।
আত্রাই থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান বলেন, "মাওলানা নজরুল ২০০৪ সালে রাজশাহীর বাঘমারার নলডাঙ্গা এলাকা এবং নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলায় চরমপন্থি নির্মূলের নামে জেএমবি'র নেতা বাংলা ভাইয়ের সহযোগী হিসেবে কাজ করেন।
"তার বিরুদ্ধে আত্রাই উপজেলার ভোপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ ফরিদ হত্যা, অপহরণ, নির্যাতন ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে।"
শেখ ফরিদ অপহরণ ও হত্যা মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24