২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা-৩ এ বাদ পড়লেন একজন

ভোলা-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক চারজনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 12:59 PM

Updated : 24 Aug 2022, 08:03 PM

ভোলা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক চারজনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ভুল তথ্য দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক ফরাজীর মনোনয়নপত্র বাতিল হয় বলে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান জানিয়েছেন। আওয়ামী লীগের মো. জসিমউদ্দিন ও মো. নুরন্নবী চৌধুরী শাওন এবং বিএনপির হাফিজউদ্দিন আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ তাদের একক প্রার্থী চূড়ান্ত করলে সেক্ষেত্রে হাফিজের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৮ এপ্রিলের মধ্যে। আগামী ২৪ এপ্রিল ওই আসনে ভোট হবে। বুধবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সম্মতি স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। ফারুক ফরাজী স্বাক্ষরের যে তালিকা জমা দিয়েছেন তার মধ্যে কিছু স্বাক্ষর ভুয়া বলে প্রমাণিত হয়। লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ২ লাখ ৩৪ হাজার ৯২৬। ভোট কেন্দ্র ৮৬টি। নবম সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী জসিমউদ্দিন। অবসর সংক্রান্ত বিধি ভঙ্গ করায় আদালত তার প্রার্থিতা বাতিল করায় সেখানে আবার নির্বাচন হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.