২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধী বলার সুযোগ নেই: মুজাহিদ

জামায়াতে ইসলামীর কোনো নেতাই একাত্তরে সংঘটিত যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্ট নয় দাবি করে দলটির নেতা আলী আহসান মুজাহিদ বলেছেন, তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করার নৈতিক ও আইনগত কোনো সুযোগ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 11:24 AM

Updated : 24 Aug 2022, 08:03 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক)- জামায়াতে ইসলামীর কোনো নেতাই একাত্তরে সংঘটিত যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্ট নয় দাবি করে দলটির নেতা আলী আহসান মুজাহিদ বলেছেন, তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করার নৈতিক ও আইনগত কোনো সুযোগ নেই। বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় যুদ্ধাপরাধের বিচার মোকাবিলায় আইনি লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। মুজাহিদ বলেন, "জামায়াতের ইসলামী একাত্তরে কোনো যুদ্ধাপরাধ করেনি। সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য পরিকল্পিতভাবে কথিত যুদ্ধাপরাধীর বিচারের নামে একটি সাজানো নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। "সুষ্ঠু তদন্তের আগেই সরকার ও তাদের সমর্থকরা জামায়াত নেতাদের যুদ্ধাপরাধী অভিহিত করে বানোয়াট তালিকা প্রকাশ করছে।" "সরকারকে বলতে চাই, এসবের ভয়ে আমাদের একজন লোকও পালিয়ে যাবে না", বলেন তিনি। সংবাদ সম্মেলনে সরকারের 'দমন-পীড়নের' প্রতিবাদে ৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ৫ এপ্রিল বিদ্যুতের দাবিতে, ১১ এপ্রিল দমন-পীড়নের প্রতিবাদে এবং ১৮ এপ্রিল 'ভাত চাই, কাজ চাই' দাবিতে 'দাবি দিবস' পালন করবে তারা। চার পৃষ্ঠার লিখিত বক্তব্যে মুজাহিদ দাবি করেন, জামায়াতে ইসলামী দেশের একটি জনপ্রিয় সংগঠন। একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগ এনে জামায়াতের বিরুদ্ধে সরকার জুলুম নির্যাতনের বাঁকা পথ ধরেছে বলে অভিযোগ করেন তিনি। ১৯৭২ সালে দালাল আইনে অভিযুক্ত ৭৫২ জনের মধ্যে জামায়াতের কোনো নেতা ছিলেন না দাবি করে মুজাহিদ বলেন, "'৭৩ সালের ৩০ নভেম্বর মরহুম শেখ মুজিবুর রহমানের সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় ওইসব অভিযুক্ত মুক্তি পায়। হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ঘটনয় জামায়াতের কোনো লোকই জড়িত ছিলেন না।" তিনি বলেন, "একাত্তরের যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর ১৯৫ জনকে তৎকালীন আওয়ামী সরকার তদন্তের মাধ্যমে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেছিলো। তারা সবাই ছিলো পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তা। তখন তদন্তে আর কাউকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়নি। "স্বাধীনতার স্থপতি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ৯ এপ্রিল তাদের (পাকিস্তানি সৈন্য) ক্ষমা করে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছিলেন।" "যারা অস্ত্র হাতে যুদ্ধই করেননি, এখন তাদের মধ্যে যুদ্ধাপরাধী খোঁজা চরম অন্যায়", বলেন মুজাহিদ। যুদ্ধাপরাধের বিষয়টিকে আবারও একটি 'মীমাংসিত' বিষয় হিসেবে অভিহিত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। লিখিত বক্তব্যে মুজাহিদ বলেন, "রাজনৈতিক জিঘাংসা চরিতার্থ করতেই সরকার এই বিচার করছে। বিদ্যুৎ, গ্যাস, পানিসহ মানুষের সমস্যাকে আড়াল করতে সরকার জামায়াতের মতো দেশপ্রেমিক শক্তিকে দুর্বল করে আধিপত্যবাদী ষড়যন্ত্র সফল করার জন্য এই কথিত ইস্যুকে ব্যবহার করছে। "পিলখানার সংঘটিত মর্মান্তিক ঘটনা ও যুদ্ধাপরাধীর বিচারের জিগির একই সূত্রে গাঁথা।" একাত্তরে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে জামায়াতে ইসলামী ভিন্ন অবস্থানে ছিলো বলে জানান মুজাহিদ। যুদ্ধের পর জামায়াতের কেউ দেশ ত্যাগ করেনি দাবি করে তিনি বলেন, "স্বাধীনতার পর জামায়াত নেতারা এদেশেই ছিলেন, আছেন। অভ্যূদয়ের পর এই বাংলাদেশ আমাদের দেশ। এদেশই আমাদের ঠিকানা। এ দেশের জনগণই আমাদের আশ্রয়স্থল।" পাকিস্তান সরকারের ক্যাবিনেট সচিব গোলাম ইসহাক খানের জারিকৃত অধ্যাদেশে ওই সময়ে রাজাকার, আলবদর গঠন করা হয় উল্লেখ করে মুজাহিদ বলেন, "রাজাকার, আলবদর, আলশামস বাহিনী গঠনের সঙ্গে জামায়াত ও তার ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক ছিলো না। "জামায়াতের কোনো নেতা ওই বাহিনীর কমান্ডার তো দূরের কথা সাধারণ সদস্যও ছিলেন না।" একাত্তরে আলবদরের নেতা ছিলেন কি না