২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধ আইনের' প্রয়োগ নিয়ে বৈঠক হলো

যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩ কীভাবে প্রয়োগ হবে তা নিয়ে রোববার বৈঠক করেছেন বিচার সংশ্লিষ্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 02:02 PM

Updated : 24 Aug 2022, 07:56 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩ কীভাবে প্রয়োগ হবে তা নিয়ে রোববার বৈঠক করেছেন বিচার সংশ্লিষ্টরা। রাজধানীর ইন্দিরা রোডে আইনমন্ত্রী শফিক আহমেদের বাসভবনে সন্ধ্যা ৭টার কিছু পর বৈঠক শুরু হয়। রাত সোয়া ৯টায় বৈঠক শেষ হওয়ার পর আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "এই আইনটি আমরা আগে কখনো ব্যবহার করিনি। আইনটি কীভাবে প্রয়োগ হবে এ নিয়ে আমরা আলোচনা করেছি।" একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে গঠিত তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের বেশিরভাগ সদস্য, আইনমন্ত্রী শফিক আহমেদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন সচিব আনোয়ারুল হক (চলতি দায়িত্ব) ও স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার বৈঠকে অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাত ৮টার কিছু পর বৈঠকস্থল ছেড়ে যান। কীভাবে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে