২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো প্রতিশ্রুতি ছাড়া কিছু দেননি প্রধানমন্ত্রী: নোমান

প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীকে উন্নয়নের পুরনো প্রতিশ্রুতি ও আশ্বাস ছাড়া কিছুই দিতে পারেননি বলে মন্তব্য করেছেন আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 02:45 PM

Updated : 24 Aug 2022, 07:51 PM

চট্টগ্রাম, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীকে উন্নয়নের পুরনো প্রতিশ্রুতি ও আশ্বাস ছাড়া কিছুই দিতে পারেননি বলে মন্তব্য করেছেন আবদুল্লাহ আল নোমান। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নোমান বৃহস্পতিবার বিকালে নগরীর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নোমান বলেন, "চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজের কাঁধে নেওয়ার ঘোষণা দেওয়া সত্ত্বেও ১৪ মাসেও চট্টগ্রামের কাক্সিক্ষত উন্নয়নে কোন উদ্যোগ নেই।" প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার দলীয় সফরে চট্টগ্রাম যান। চট্টগ্রামের উন্নয়নে বিএনপির কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। আগামী ২৯ মার্চ লালদীঘি মাঠে বিএনপি'র বিভাগীয় জনসভা সফল করতে এ সমাবেশ আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি সদরুল আশীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহ-শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দিন, ইসলামী বিশ্ববিধ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইনামুল হক, বিএনপিনেতা এম এ সবুর, আবুল হাশেম বক্কর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৪০ ঘ.