ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতের গঠনতন্ত্রে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো ৩০ এপ্রিলের মধ্যে সংশোধন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ সময়ের মধ্যে সংশোধন না হলে নিবন্ধন বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত গঠনতন্ত্র জমা না দিলে বিধিমালা অনুসরণ করে নিবন্ধন বাতিলের বিধান রয়েছে বলে জানান সাখাওয়াত।
জামায়াতের গঠনতন্ত্রে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অন্তত সাতটি ধারা রয়েছে।
সাংবাদিকদের সাখাওয়াত বলেন, "গঠনতন্ত্র সংশোধনের জন্য ইতোমধ্যে চিঠি দিয়েছি। তাতে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। এজন্যে জামায়াতসহ ১৪টি দলকে এবার সংশোধন বিষয়ে জানানোর জন্যে বলা হয়েছে।"
"নিবন্ধন বাতিলের ক্ষমতা থাকলেও কিছু সময় নিয়ে তা করতে হয়," উল্লেখ করে তিনি বলেন, "কোন দলের প্রয়োজন হলে আলোচনা করতে পারে। কিন্তু আমরা চাই দলগুলো ইসির কাছে তাদের অগ্রগতি জানাক, আমরা তাদের অসুবিধাগুলোর বিষয়ে সহযোগিতা করবো।"
নবম সংসদ নির্বাচনের আগে খসড়া সংশোধিত গঠনতন্ত্র দিয়ে ৩৯টি দল ইসিতে নিবন্ধিত হয়। এবছর ২৫ জানুয়ারির মধ্যে ফ্রিডম পার্টি স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে না পারায় নিবন্ধন বাতিল হয়েছে দলটির।
ইতোমধ্যে গঠনতন্ত্র গৃহীত হওয়ায় আওয়ামী লীগ, বিএনপি, সিপিবিসহ বাকি দলগুলোকে 'অভিনন্দন' জানিয়ে ইসি চিঠি দিয়েছে।
গত জানুয়ারিতে চিঠি দেওয়ার পর এখন পর্যন্ত অগ্রগতি না জানানো বেশ কয়েকটি দলকে ৩০ এপ্রিলের মধ্যে সংশোধিত গঠনতন্ত্র জমা দিতে বলেছে ইসি।
ইসির কর্মকর্তারা জানান এই দলগুলো হলো
bdnews24