২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খালেদার

কেক কেটে জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 04:18 PM

Updated : 24 Aug 2022, 07:47 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেক কেটে জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে কবির মুরাদের নেতৃত্বে পরিষদের একটি প্রতিনিধি দল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদার সঙ্গে সাক্ষাৎ করেন। সোমবার জিয়া পরিষদের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন খালেদা। সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিঞা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সলিমুল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক ইনামুল হক, অধ্যাপক এম রফিকুল ইসলাম, খলিলুর রহমান, কামরুল ইসলাম, সংগঠনের মহাসচিব মোশাররফ হোসাইন মিয়া, আবদুল হাই প্রমুখসহ পেশাজীবীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০৯ ঘ.