২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূর্যসেন হলে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩

হলে রুম দখলকে কেন্দ্র করে সোমবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 06:53 PM

Updated : 24 Aug 2022, 07:45 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-হলে রুম দখলকে কেন্দ্র করে সোমবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। হল শাখা ছাত্রলীগ সভাপতি সাঈদ মজুমদার ও সাধারণ সম্পাদক জিয়াউল হক তুহিন গ্রুপের সমর্থকদের মধ্যে রাত ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতরা হলেন- সভাপতি গ্রুপের সমর্থক সাইদ (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ১ম বর্ষ) ও আমিন (ইতিহাস বিভাগ, পুরাতন ১ম বর্ষ) এবং সাধারণ সম্পাদক গ্রুপের আব্দুর রাজ্জাক (সমাজ বিজ্ঞান, ১ম বর্ষ)। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সোহেল রানা টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০৪৯ ঘ.