২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা দলের নতুন কমিটি

নুরে আরা সাফাকে সভানেত্রী ও শিরিন সুলতানাকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 04:52 PM

Updated : 24 Aug 2022, 07:45 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নুরে আরা সাফাকে সভানেত্রী ও শিরিন সুলতানাকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ১৩ বছর পর সোমবার রাতে বিএনপি'র দলীয় প্যাডে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন স্বাক্ষরিত মহিলা দলের ৩৫১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটিতে ১১ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও রয়েছে। একই সঙ্গে ৩৫১ সদস্যের ঢাকা মহানগর কমিটিও ঘোষণা করা হয়। সুলতানা আহমেদকে সভানেত্রী ও ফরিদা ইয়াসমীনকে সাধারণ সম্পাদক করা হয়। সর্বশেষ ১৯৯৭ সালে খালেদা জিয়ার বোন খুরশিদ জাহান হকের নেতৃত্বে আহবায়ক কমিটি গঠন করা হয়। তার মৃত্যুর পরও দীর্ঘদিন ধরে ওই আহবায়ক কমিটির নেতৃত্বে সংগঠনটি চলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৫০ ঘ.