২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ৩ জামায়াত নেতা আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলার ঘটনায় পুলিশ রোববার রাতে তিন জামায়াত নেতাকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 05:06 PM

Updated : 24 Aug 2022, 07:43 PM

রাজশাহী, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলার ঘটনায় পুলিশ রোববার রাতে তিন জামায়াত নেতাকে আটক করেছে। এরা হলেন- রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক ইমাজ উদ্দিন মণ্ডল, অফিস সেক্রেটারি ও রাবি'র নিম্নমান সহকারী আহসান হাবিব এবং পবা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান মকবুল হোসেন। রাত সাড়ে ৮টার দিকে মহানগর জামায়াত কার্যালয় থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই কার্যালয় থেকে বেশকিছু সাংগঠনিক বইও জব্দ করে পুলিশ। মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার তারিকুল ইসলাম বলেন, জামায়াত-শিবির নেতাকর্মীরা গোপন বৈঠক করছে- এমন সংবাদ পেয়ে পুলিশ ওই কার্যালয়ে অভিযান চালায়। অন্যারা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় তাদের মহানগর ডিবি পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা জানান। গত ৮ ফেব্র"য়ারি শিবিরের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী ফারুক নিহত হন। এ ঘটনায় রাজশাহীতে এ পর্যন্ত শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।