২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র হতে চান বিএসসি

এবিএম মহিউদ্দিন চৌধুরীর দীর্ঘ দিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত সাংসদ নুরুল ইসলাম বিএসসি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 03:53 PM

Updated : 24 Aug 2022, 07:30 PM

চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-এবিএম মহিউদ্দিন চৌধুরীর দীর্ঘ দিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত সাংসদ নুরুল ইসলাম বিএসসি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের কাছে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। এ বছরের মে মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে। চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিএসসি বলেন, "মেয়রের চেয়ে সংসদ সদস্য হিসেবে জনগণের সেবা করার সুযোগ অনেক বেশি। তবে দল থেকে মনোনয়ন দেওয়া হলে অবশ্যই মেয়র পদে নির্বাচন করব।" মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিপক্ষে নিবার্চন করবেন কি-না এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গিয়ে তিনি বলেন, "নির্বাচন আওয়ামী লীগ থেকে একজনই করবেন। দল নিশ্চয় একজনকে আরেকজনের বিপক্ষে দাঁড় করাবে না।" সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তি উপলক্ষে নুরুল ইসলাম এ সভার আয়োজন করেন। সভায় গত এক বছরে তার নির্বাচনী এলাকায় নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন তিনি। দীর্ঘদিন ধরে মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে নুরুল ইসলাম বিএসসি'র রাজনৈতিক বিরোধ চলছে। তিনি অভিযোগ করেন, "মহানগরীর উন্নয়নে আমার নেওয়া বিভিন্ন উদ্যোগে পদে পদে বাধা দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম মহানগরীকে ঘিঞ্জি এলাকায় পরিণত করেছে।" নুরুল ইসলাম স