২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাসাস নেতার পরিবারকে খালেদার অর্থসাহায্য

পুলিশি হেফাজতে মারা যাওয়া জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর পরিবারকে নগদ এক লাখ টাকা অর্থসাহায্য দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 03:33 PM

Updated : 24 Aug 2022, 07:30 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি হেফাজতে মারা যাওয়া জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর পরিবারকে নগদ এক লাখ টাকা অর্থসাহায্য দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। গত ২৮ জানুয়ারি পুলিশি হেফাজতে মিন্টুর মৃত্যু হয়। শনিবার রাতে গুলশানের কার্যালয়ে মিন্টুর স্ত্রী বিউটি ইসলামের হাতে এ অর্থ সাহায্য তুলে দেন বিএনপি চেয়ারপারসন। মিন্টুর পরিবারের সদস্যদের খোঁজ-খবরও নেন খালেদা জিয়া। এ সময় দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহিলা দলের নেত্রী শিরিন সুলতানা, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, চিত্র নায়ক অমিত হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১২৭ ঘ.