২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকো আরো দুমাস সাময়িক মুক্ত

মুদ্রা পাচার মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরো দুই মাস বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 01:12 PM

Updated : 24 Aug 2022, 07:27 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচার মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরো দুই মাস বাড়ানো হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্বাহী আদেশে ১৬ মার্চ পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়। বৃহষ্পতিবার মামলার নির্ধারিত তারিখে কোকোর আইনজীবীরা ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে এই মেয়াদ বাড়ানোর কপি উপস্থাপন করেন। কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরো বাড়ানো হলে সে আদেশের কপি আগামী ১৩ মে আদালতে উপস্থাপন করতে বলেন বিচারক এ এন এম বসিরউল্লাহ। ২০০৮ সালের ১৭ জুলাই এক নির্বাহী আদেশে কারাগার থেকে সাময়িক মুক্তি পেয়ে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসা নিতে যান কোকো। গত বছরের ১৭ মার্চ কাফরুল থানায় কোকো এবং ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলা করেন দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক আবু সাইদ। মামলায় তাদের বিরুদ্ধে নয় লাখ ৩২ হাজার ছয়শ ৭২ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার ছয়শ চার সিঙ্গাপুরি ডলার পাচারের অভিযোগ আনা হয়। ১২ নভেম্বরে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/পিবি/পিডি/১৯০৬ ঘ.