২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার নাইকো মামলাও বাতিল

শেখ হাসিনার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলাও বাতিল করেছে হাইকোর্ট। আদালত বলেছে, আওয়ামী লীগ সভানেত্রীকে হয়রানি করা উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছিলো। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 09:58 AM

Updated : 24 Aug 2022, 07:28 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলাও বাতিল করেছে হাইকোর্ট। আদালত বলেছে, আওয়ামী লীগ সভানেত্রীকে হয়রানি করা উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছিলো। হাইকোর্ট এ মামলায় হাসিনার বিরুদ্ধে কার্যক্রম বাতিলের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের বিধিমালা সংশোধনেরও নির্দেশ দিয়েছে। বিচারিক আদালত মামলাটি আমলে নিয়ে বেআইনি কাজ করেছে বলে বলেও উল্লেখ করেছে উচ্চ আদালত। এ নিয়ে গত এক সপ্তাহে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা পাঁচটি মামলা বাতিল করলো উচ্চ আদালত। আগের চারটি মামলা বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে করা হলেও নাইকো মামলাটি করা হয়েছিলো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ বৃহস্পতিবার এক রায়ে এ মামলায় হাসিনার বিরুদ্ধে কার্যক্রম বাতিল করে। এ মামলা বাতিলে শেখ হাসিনার আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রায় দেয় আদালত। রায়ের পর হাসিনার কৌঁসুলি ফজলে নূর তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাইকো দুর্নীতি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট। আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক) বিধিমালা সংশোধন করার নির্দেশ দিয়েছে, যাতে কোনো স্বার্থান্বেষী মহল ক্ষমতার অপব্যবহার আর না করতে পারে। "জননেত্রী শেখ হাসিনাকে হয়রানি করার জন্য এ মামলা দেওয়া হয়েছিলো, আজ আবারো তা প্রমাণিত হলো; এটি একটি মাইলফলক রায়", বলেন তিনি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না- জানতে চাওয়া হলে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। আদালত রায়ে বলেছে, আদালতের প্রক্রিয়াকে অপব্যবহারের উদ্দেশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছিলো। ন্যায় বিচারের স্বার্থে এ মামলা বাতিল হওয়া উচিত। তাই এ মামলাটিতে শেখ হাসিনার বিরুদ্ধে কার্যক্রম বাতিল করা হলো। আদালত রায়ের অনুুলিপি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে পাঠাতে বলে আইনের অপব্যবহার রোধে দুর্নীতি দমন কমিশন বিধিমালা সংশোধন করার নির্দেশ দিয়েছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারেরর সময় ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় হাসিনার বিরুদ্ধে এ মামলাটি করা হয়। নাইকোকে কাজ দিয়ে রাষ্ট্রের ক্ষতি করার অভিযোগে হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন একই সময়ে আরেকটি মামলা করে। আদালতের রায়ে বলা হয়েছে, মামলার এজাহার ও অভিযোগপত্র থেকে দেখা যায় শেখ হাসিনা একটি পয়সাও আত্মসাৎ করেননি। আদালত অভিমতে বলেছে, দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত হয়ে ২০০৪ সালে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারককে চেয়ারম্যান করে দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠিত হয়েছে। কিন্তু ২০০৭ সাল পর্যন্ত এটি কাজ করতে পারেনি। চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বোঝাপড়া না থাকায় এটি কাজ করতে পারেনি, যদিও তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিয়েছে এবং জনগণের সে অর্থ ধ্বংস করেছে। আদালত বলেছে, ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন বিধিমালা প্রণয়নের উদ্দেশ্য ছিলো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য হাসিল করা। একটি অভিজ্ঞতার বর্ণনা দিয়ে আদালত বলেছে, বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন বেঞ্চকে দুর্নীতির মামলা বিচারের এখতিয়ার দেওয়া হয়েছিলো। ওই বেঞ্চে বেশ কতগুলো মামলাও বিচারের জন্য তালিকায় এসেছিলো। তবে মামলাগুলোর নিষ্পত্তির জন্য দুর্নীতি দমন কমিশনের কোনো আইনজীবীকে পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম থেকে জানা যায়, কমিশনের আইনজীবীদের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জাতি এর বিচার করবে। রায়ে বলা হয়, স্বার্থান্বেষী একটি মহল শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ