২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনকে আত্মসমর্পণের নির্দেশ

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনকে একটি ফৌজদারি মামলায় আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 09:22 AM

Updated : 24 Aug 2022, 07:28 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনকে একটি ফৌজদারি মামলায় আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের বেঞ্চ মিলনের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই আদেশ দেন। গত ১ মার্চ চাঁদপুরে ছাত্রলীগ নেতা ফুয়াদ হোসেন মিলনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় মিলনের বিরুদ্ধে ২০০৪ সালের ১ মার্চ মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ আনা হয়। মিলনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৫ ঘ.