ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের মেইন হোস্টেলে সোমবার রাতে ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।
এ ঘটনায় আহত একজনকে মিটফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত সোয়া ১১টায় টেলিফোনে জানান সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এম এ আজাহার।
অধ্যক্ষ হোস্টেলে পুলিশি তল্লাশি শেষে আহত ছাত্রকে দেখতে মিটফোর্ট হাসপাতালে যাচ্ছিলেন।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি স্বাভাবিক। দু'পক্ষই মেইন হোস্টেলে অবস্থান করছে।
এক গ্র"পের নেতা আতাউল করিম আরবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮টার দিকে ক্যান্টিনে রাতে খাবার খাওয়ার সময় সুজন নামে একজন আকিব নামে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে। এই ঘটনার প্রতিবাদ করলে হঠাৎ করে জাভেদ নামে একজন কয়েকজন সঙ্গী নিয়ে ঘটনাস্থলে এসে বচসায় জড়িয়ে পড়েন।
এ ব্যাপারে মো. জাভেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরবি যা বলছে ত ঠিক নয়। আরবি'র লোক বলে পরিচিত আকিব প্রথম বর্ষের ছাত্র সুজনকে মারধর করলে বাধা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/পিডি/২৩২৪ ঘ.
bdnews24