ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০ জন উপজেলা চেয়ারম্যানকে পাজেরো জিপ দেওয়া হয়েছে।
রোববার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-র কার্যালয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন।
জাপানি মিতসুবিশি'র ভি-৩১ মডেলের পাজেরো গাড়িগুলো রাষ্ট্রায়ত্ত প্রগতি ইন্ডাস্ট্রিজের চট্টগ্রাম কারখানায় সংযোজিত।
সরকারি প্রতিষ্ঠানে রাষ্ট্রায়ত্ত কারখানায় উৎপাদিত পণ্য ব্যবহারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রগতি থেকে চেয়ারম্যানদের জন্য ৪২০টি পাজেরো কেনার এ সিদ্ধান্ত নেয়। বাকি ৬১টি জিপের ব্যাপারেও শিগগির সিদ্ধান্ত হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "বরাদ্দের ক্ষেত্রে স্বজনপ্রীতি রোধে লটারির মাধ্যমে উপজেলা চেয়ারম্যানদের মধ্যে গাড়ি বরাদ্দ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সব উপজেলা চেয়ারম্যানকে গাড়ি দেওয়া হবে।"
উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব পালন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সুচারুভাবে তদারকি করতে এ গাড়ি অত্যন্ত সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24