ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে চিকিৎসা শেষে এক মাস পরে দেশে ফিরেছেন আবদুল মান্নান ভুঁইয়া।
রোববার দুপুরে থাই এয়ার লাইন্সের একটি বিমানে তিনি দেশে পৌঁছান।
গত ৭ জানুয়ারি মান্নান ভুঁইয়া চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালে তার ফুসফুসের চিকিৎসা করা হয়।
ঢাকা বিমান বন্দরে নামার পর মান্নান ভুঁইয়ার সহকারি নুরুল আমিন জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি ঢাকা পৌঁছেছেন। এখন গুলশানে নিজ বাসার পথে। স্যার ভালো আছেন।"
চার দলীয় জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী মান্নান ভুঁইয়া দীর্ঘ ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মূহুর্তে মান্নান ভুঁইয়াকে দল থেকে বহিস্কার করেন। এরপর থেকে দীর্ঘ সময় ধরে রাজনীতি থেকে দূরে রয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/জিএনএ/১৫০৮ ঘ.
bdnews24