মানিকগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ কোন্দলের জেরে শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় প্রতিপক্ষের হামলায় জেলা ছাত্রলীগের এক নেতা গুরুতর আহত হয়েছেন।
আহত সাবেক সহ-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তীকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে গঙ্গাধরপট্টি এলাকায় নিজ সংগঠনের কয়েকজন সমর্থক ধারালো অস্ত্র দিয়ে তপনকে আহত করে পালিয়ে যায়।
মানিকগঞ্জ সদর হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, কয়েকদিন আগে সরকারি দেবেন্দ্র কলেজে
bdnews24