২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অযৌক্তিক আন্দোলন দমন করা হবে'

বিএনপি ও জামায়াত-শিবিরকে হুঁশিয়ার করে দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, অযৌক্তিক আন্দোলন করলে দমন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 11:31 AM

Updated : 24 Aug 2022, 07:16 PM

পাবনা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি ও জামায়াত-শিবিরকে হুঁশিয়ার করে দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, অযৌক্তিক আন্দোলন করলে দমন করা হবে। তিনি বলেন, "তারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে। কোনো ইস্যু ছাড়াই তারা একের পর এক আন্দোলনের ভয় দেখাচ্ছে।" শুক্রবার পাবনার বেড়া উপজেলা ও পৌর শাখা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ আন্দোলন ভয় পায় না। বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুল হক আরজু, আব্দুল কাদের, ফজলুর রহমান মাসুদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৫ ঘ.