মুন্সীগঞ্জ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদরের ফিরিঙ্গীবাজারে সোমবার রাতে সদর উপজেলার ফিরিঙ্গীবাজারে স্থানীয় বিএনপির দুই নেতাকে মারধর করেছে দুর্বৃত্তরা।
চাঁদা চেয়ে না পাওয়ায় আওয়ামী লীগের কর্মীরা তাদের মারধর করে বলে বিএনপি নেতারা দাবি করেছেন। তবে পুলিশ বলছে, পূর্ব শত্র"তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
আহতা হলেন- পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়াত আলী দেওয়ান (৪৫) ও সদস্য মো. সোলায়মান (৪০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগের একটি গ্র"প বিএনপি নেতাদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছিলো। সে টাকা না পেয়ে তারা রাত ৯টার দিকে এ ঘটনা ঘটায়।"
এ বিষয়ে যোগাযোগ করা হলে সদর থানার উপপরিদর্শক মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।"
দুই নেতাকে মারধরের পর রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় বিএনপিকর্মীরা দুর্গাবাড়ি এলাকায় ঢাকা-মুক্তারপুর-টঙ্গীবাড়ি সড়ক অবরোধ করে। তবে আধা ঘণ্টা পর পুলিশ গিয়ে তাদের হটিয়ে দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.
bdnews24