ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে ১৫ সদস্যের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল অনুমোদন দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাতে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়া এ অনুমোদন দেন।
প্যানেলে সভাপতি-খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর কবির, সহসভাপতি গোলাম মোস্তফা ও মাহবুবুল হক, সহসাধারণ সম্পাদক এ জেড এম খোরশেদ আলম ও আবুল কালাম আজাদ। এছাড়া ৮ সদস্য হলেন- শহীদুল ইসলাম, মোস্তফা কামাল, এ এস এম মোতাহার কবির খান, শাকির হোসেন, জিয়াউর হক, নাদির আহমেদ হোসেন, অ্যাডভোকেট নাসরিন ও ব্যারিস্টার নুসরাত অসীম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০৫৩ ঘ.
bdnews24