২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক

দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার বৈঠক করেছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2010, 07:36 AM

Updated : 24 Aug 2022, 07:08 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার বৈঠক করেছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ। ধানমণ্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকের আগে কার্যনির্বাহী সংসদের এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, ইউসুফ হোসেন হুমায়ুন, মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, শেখ ফজলুল করীম সেলিম, ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন। গতমাসেই আওয়ামী লীগ বর্ধিত সভা করে সদস্য সংগ্রহ অভিযান শুরুসহ সাংগঠনিক বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এমআই/১১৪০ ঘ.