২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পাল্টাপাল্টি হামলা, আহত ২

মাদারীপুর সদরে বৃহস্পতিবার ও শুক্রবার দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দু'জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 04:51 PM

Updated : 24 Aug 2022, 07:05 PM

মাদারীপুর, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদরে বৃহস্পতিবার ও শুক্রবার দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দু'জন আহত হয়েছেন। আহত শামীম আহমেদ (২৭) ও সাইফুলকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর সদর থানার ওসি মো. কায়ুম সরদার বলেন, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে মাদারীপুর বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ওরফে বাচ্চু ভ্ইূয়ার ছেলে নিশাত ভূইয়া তার লোকজন নিয়ে প্রতিপক্ষ বিদ্যুৎ হোসেনের বাসায় গিয়ে তার ছোটভাই সাইফুলকে কুপিয়ে আহত ও বাসা ভাংচুর করে। এ ঘটনার জেরে শুক্রবার বেলা ১২টার দিকে বিদ্যুৎ হোসেন লোকজন নিয়ে বাচচু ভূইয়ার ব্যবসা প্রতিষ্ঠান লুবনা ট্রেডার্সে হামলা ও ভাংচুর করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে প্রতিষ্ঠানের ম্যানেজার শামীম আহমেদ আহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার বিদ্যুৎ বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। নিশাত ভূইয়ার পক্ষ থেকে মামলা হরা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৯ ঘ.