ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এসএসএফ মোতায়েনের দাবি জানিয়ে বিএনপি বলেছে, এক্ষেত্রে বিধান না থাকলে নতুন আইন করে বিরোধীদলীয় নেতার জন্য সে ব্যবস্থা করা হোক।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, "গত কয়েক দিনের মধ্যে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার জীবননাশের জন্য দুই বার বোমা হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি।"
তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স রাখার এ দাবি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বলে নজরুল জানান।
রাষ্ট্র ও সরকার প্রধান এসএসএফ নিরাপত্তা পেয়ে থাকেন। তবে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কিছুকাল দুই রাজনৈতিক দলের প্রধান শেখ হাসিনা ও খালেদা জিয়া এসএসএফ নিরাপত্তা পেয়েছিলেন।
নজরুল বলেন, "বিরোধীদলীয় নেতার জন্য এসএসএফ নিয়োগের বিধান না থাকলে প্রয়োজনে আইন করা হোক। আইন করে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধান করা হয়েছে। তাই তিন-তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালনকারী খালেদা জিয়ার জন্যও ওই বিশেষ নিরাপত্তার বিধান করতে হবে।"
স
bdnews24