২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠক করলো বিএনপির স্থায়ী কমিটি

দেশের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাতে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 04:22 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাতে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশান কার্যালয়ে দু'ঘণ্টা বৈঠক হয়। বৈঠকের বিস্তারিত শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে। রাত ৯টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় ১১টার দিকে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিঞা, সালাউদ্দিন কাদের চৌধুরী, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি আলোচনা হয় জানিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাল শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিং হবে।'' বৈঠকের আগে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত মিলেনা সান্তানা রেমিরেজ বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩১৫ ঘ.