ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহত্তর কমিউনিস্ট ঐক্য গড়তে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে তার দল একীভূত হচ্ছে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির একাংশের নেতা হায়দার আকবর খান রনো।
এ উপলক্ষে শুক্রবার বিকালে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলন হবে।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়ে পুনর্গঠিত ওয়ার্কার্স পার্টির নেতা রনো বলেন, "আমরা বৃহত্তর কমিউনিস্ট ঐক্য গড়তেই সিপিবির সঙ্গে একত্রীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওয়ার্কার্র্স পার্টি থেকে বেরিয়ে আসার সময় আমাদের ঘোষণা ছিল একটি বৃহত্তর কমিউনিস্ট ঐক্য গড়ে তোলা।''
সিপিবি বরাবরই সোভিয়েতপন্থি হিসেবে বাম রাজনীতিতে পরিচিত।
অতীতের বাম রাজনীতির বিরোধের প্রেক্ষাপটে সিপিবির বর্তমান অবস্থান পরিবর্তিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, "আগের সেই সিপিবি আর এখনকার সিপিবির মধ্যে তফাৎ রয়েছে। তারাও চায়, একটি বৃহত্তর কমিউনিস্ট ঐক্যের। আদর্শ ও উদ্দেশ্যের পথ অভিন্ন হওয়ায় আমরা সিপিবির সঙ্গে এক হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।"
কেনো রাশেদ খান মেননের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি ছেড়েছেন
bdnews24