২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আনুষ্ঠানিক ক্ষমার বিষয়টি সমাধান করুন'

১৯৭১ সালের যুদ্ধাপরাধের জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়টি সমাধান করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 03:36 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালের যুদ্ধাপরাধের জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়টি সমাধান করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার আশরাফ কোরেশির প্রতি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুপুরে কোরেশি তার সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা বলেন। বাংলাদেশ পাকিস্তানি সেনাদের সহযোগী স্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার করতে যাচ্ছে বলে তাকে জানান দীপু মনি। যুদ্ধপরাধীদের বিচার 'বাংলাদেশের অভ্যন্তরীণ' বিষয় বলে মন্তব্য করেন কোরেশি। পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়টি ১৯৭৪ সালের পাকিস্তান-বাংলাদেশ-ভারত ত্রিপক্ষীয় চুক্তিতেও আছে জানান কোরেশি। দীপু মণি ও আশরাফ কোরেশির বৈঠকে উপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এবং যুদ্ধাপরাধীদের বিচারের বিষয় তোলেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/পিডি/২১৩১ ঘ.