২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ হাজার টাকার মুচলেকায় সাকার জামিন

বঙ্গবন্ধুকে কটুক্তির মানহানি মামলায় ২০ হাজার টাকার মুচলেকায় জামিন নিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 02:52 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

খুলনা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বঙ্গবন্ধুকে কটুক্তির মানহানি মামলায় ২০ হাজার টাকার মুচলেকায় জামিন নিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন বৃহস্পতিবার খুলনার মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে সশরীরে হাজির হয়ে জামিন নেন। মামলার বাদী অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটুক্তির কারণে তিনি সালাউদ্দিনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেন ২০০৯ সালের ১৭ আগস্ট। একই বছরের ১৪ আগষ্ট ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সালাহউদ্দিন ১৫ আগস্টের ঘটনা জাতির জন্য অপরিহার্য ছিল বলে মন্তব্য করেন, জানান শিল্পী। আদালতের নির্দেশে ২৩ ডিসেম্বর মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন মহানগর হাকিম স্বপন কুমার সরকার। ২৭ ডিসেম্বর আদালত মামলা আমলে নিয়ে সালাউদ্দিনকে চলতি বছরের ২৪ জানুয়ারি সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। আদালতের কাছ থেকে সময় নিয়ে তিনি বৃহস্পতিবার হাজির হন। এসময় তার পক্ষের আইনজীবীরা তার জামিন চান। আদালত দু'পক্ষের শুনানি শেষে ২০ হাজার টাকার মুচলেকায় সালাউদ্দিনকে জামিন দেন। মামলার পরবর্তী তারিখ ২৫ মার্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৪৬ ঘ.