২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজত ইসলামের কর্মসূচি প্রত্যাহার

আটক কর্মীদের ছেড়ে দেওয়ায় পূর্বঘোষিত অনির্দিষ্টকাল সড়ক অবরোধসহ অন্যান্য কর্মসূচি প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 02:30 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আটক কর্মীদের ছেড়ে দেওয়ায় পূর্বঘোষিত অনির্দিষ্টকাল সড়ক অবরোধসহ অন্যান্য কর্মসূচি প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম। সংগঠনটির প্রচার সচিব আজিজুল হক আল কাদেরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার এতথ্য জানান। দুপুরে হাটহাজারী মাদ্রাসায় সংগঠনটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার আটক সংগঠনের ৩৯ কর্মীকে পুলিশ ছেড়ে দেয় বৃহস্পতিবার দুপুরে। লালদীঘির মাঠে সমাবেশ করতে না দেওয়াকে কেন্দ্র করে বুধবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর বালুচরা ও হাটহাজারী সদরে পুরিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে হেফাজতে ইসলামের ৩৯ কর্মীকে আটক করে। তারা সবাই হাটহাজারী কওমি মাদ্রাসার শিক্ষার্থী। এর প্রতিবাদে হেফাজতে ইসলাম বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম-হাটহাজারী-রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ক অবরোধের ডাক দেয়। বাযেজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকদের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেলে তাদের আবার আটক করা হতে পারে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০২৫ ঘ.