ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকম)- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব বাড়াতে উপজেলা পরিষদ অধ্যাদেশ সংশোধন করা হবে বলে জানিয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম।
সব সংসদ সদস্য এই বিষয়ে একমত জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আশরাফ বৃহস্পতিবার বলেন, "এ ব্যাপারে সবার মধ্যে ঐকমত্য রয়েছে। তাই সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে উপজেলা পরিষদ অধ্যাদেশ সংশোধন করা সম্ভব হবে।'
রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত উপজেলা পরিষদ চেয়ারম্যানদের জিপগাড়ি বরাদ্দের লটারি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সৈয়দ আশরাফ।
বিভিন্ন মন্ত্রী বা সংসদ সদস্যরা তাদের নিজ এলাকার চেয়ারম্যানদের জন্য গাড়ি বরাদ্দের অনুরোধ করায় লটারির ব্যবস্থা হয়েছে জানান তিনি।
তিনি বলেন, "এতে কোন চেয়ারম্যান লাভবান বা বঞ্চিত হবেন না। পাশাপাশি এতে স্বজনপ্রীতি ও দুর্নীতির আশঙ্কা নেই।"
পর্যায়ক্রমে সবাইকে গাড়ি দেওয়া হবে জানান তিনি।
ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মে মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে।"
উপজেলা পরিষদের উপদেষ্টা না হওয়ার বিষয়টি আগামিতে সংসদ সদস্যদের তিনি বোঝাতে সক্ষম হবেন বলেও জানান আশরাফ।
পরিষদকে আরো গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মধ্যে বৈঠকের ব্যবস্থা করা হবে।"
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) অশোক মাধব রায় বলেন, "আজ লটারির মাধ্যমে ১৩০টি গাড়ি বরাদ্দ দেওয়া হচ্ছে।"
৪৮১টি গাড়ির বাকিগুলো তিন দফায় মার্চ, জুন এবং আগামী বছরের জুলাই বা আগস্ট মাসে দেওয়া হবে জানান তিনি।
গাড়িগুলো শীততাপ নিয়ন্ত্রিত করতে আলাদা টাকা দেওয়া হবে জানান অশোক রায়।
লটারীরতে যশোর জেলার সদর উপজেলা প্রথম, ঢাকা জেলার সাভার দ্বিতীয় এবং লক্ষীপুর জেলার রায়পুর তৃতীয় হয়।
বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকম/এআরআর/পিডি/১৮৫৬ ঘ.
bdnews24