২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির সভা ডেকেছেন খালেদা

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরী বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 06:44 AM

Updated : 24 Aug 2022, 07:05 PM

ঢাকা, ফেব্রয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরী বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে । তিনি জানান, বৈঠকের আলোচ্যসূচিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনিক বিষয় রয়েছে। দলের কাউন্সিলের পর নতুন পুনর্গঠিত স্থায়ী কমিটির এটি দ্বিতীয় বৈঠক। বর্তমান স্থায়ী কমিটির সংখ্যা ১৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১২৩০ ঘ.