২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক অবরোধের ডাক হেফাজতে ইসলামীর

কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম-হাটহাজারী-রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ক অবরোধের ডাক দিয়েছে হেফাজতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 06:57 PM

Updated : 24 Aug 2022, 07:02 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম-হাটহাজারী-রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ক অবরোধের ডাক দিয়েছে হেফাজতে ইসলামী। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, বুধবার রাত থেকে এ অবরোধ করা হবে। এ ছাড়া শুক্রবার দেশব্যাপী দোয়া দিবস ও ১৩ মার্চ ঢাকার পল্টন ময়দানে মহাসমাবেশ করা হবে। শনিবার পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে নেতারা দুপুরে নগরীর বালুচরা এলাকায় পুলিশ তাদের মিছিলে পরিকল্পিতভাবে হামলা ও গুলি চালিয়েছে বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামীর প্রচার সচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, হামলায় তাদের সংগঠনের ৩০ জনেরও বেশি কর্মী আহত হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধশতাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামীর সদস্য ফজলুল করিম জেহাদী, ইলিয়াস ওসমান, নুরুল ইসলাম চৌধুরী ও নজরুল ইসলাম। বুধবার লালদীঘি মাঠে সমাবেশের জন্য মাঠের অনুমতি নেওয়া হলেও মাইক ব্যবহারের অনুমতি নেওয়া হয়নি স্বীকার করে আজিজুল হক ইসলামাবাদী বলেন, ষড়যন্ত্রমূলকভাবেই প্রশাসন তাদের এই সমাবেশ করতে দেয়নি। অপর এক প্রশ্নের জবাবে হেফাজতে ইসলামীর সঙ্গে হিজবুত তাহরির ও জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০৪০ ঘ.