সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো সরকার দলীয় দুই সংসদ সদস্যের বিরুদ্ধে ভূমি দখল-চাঁদাবাজির অভিযোগ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
তিনি বুধবার সিরাজগঞ্জে সাংবাদিকদের বলেছেন, "প্রধানমন্ত্রী যেখানে দেশের বিভিন্ন নদ-নদী দূষণ ও অবৈধ দখলমুক্ত করে খননের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করার উদ্যোগ নিচ্ছেন, অথচ খোদ সরকারি দলের দুজন এমপি সেখানে অবৈধভাবে নদী দখল করে মার্কেট তৈরি করছে।"
নৌমন্ত্রীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য রাখেন যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সরকারদলীয় দুই সদস্য গোলাম মাওলা রনি ও ওমর ফারুক চৌধুরী।
রনির বিরুদ্ধে পটুয়াখালীতে নদী দখলের অভিযোগ এনে বিভিন্ন সংবাদপত্রেও খবর প্রকাশ হয়।
শাজাহান খান বলেন, "সরকারি দলের লোকজনই যদি দখলবাজি ও চাঁদাবাজি করে, তাহলে অন্যদের আমরা ঠেকাবো কীভাবে?"
সিরাজগঞ্জের পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নৌমন্ত্রী এ কথা বলেন।
সংসদ সদস্য রনি ও ওমরের বিরুদ্ধে অভিযোগ তুলে মন্ত্রী বলেন, "সরকারি দলের এমপি হয়ে বরং তারাই সরকারি কাজে বাধা দিচ্ছেন। তাদেরকারণে পরিবহন সেক্টরে একদিকে অস্থিরতা সৃষ্টি করছে, অন্যদিকে তাদের এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24