২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের কেন্দ্রীয় ২৬ নেতার পদত্যাগ

জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন শিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল মামুনের পদত্যাগের পর সোমবার বিকালে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের আরো ২৫ সদস্য পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 06:35 PM

Updated : 24 Aug 2022, 06:58 PM

সুলাইমান নিলয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন শিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল মামুনের পদত্যাগের পর সোমবার বিকালে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের আরো ২৫ সদস্য পদত্যাগ করেছেন। সদ্য পদত্যাগী মামুন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ গণ পদত্যাগের খবর নিশ্চিত করে বলেন, "সোমবার বিকালে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ২৫ সদস্য পদত্যাগ করেছেন।" গত শনিবার তার পদত্যাগের খবর প্রকাশ করা হয়নি বলেও তিনি জানান। মামুন এ গণ পদত্যাগের পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানান। এদিকে শিবির নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ট সূত্রগুলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, বেশকিছু বিষয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ গণ পদত্যাগের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্যতম স