ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিরুনি অভিযানের পাশাপাশি জামায়াত-শিবিরকে মিছিল সমাবেশ না করতে সরকার পুলিশ দিয়ে চাপ দিচ্ছে বলেছেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
সোমবার বিকেলে মগবাজারে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মুজাহিদ।
তিনি বলেন, "এর পরিণতি ভালো হবে না।"
এসময় দলের তিনদিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন মুজাহিদ।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ২ মার্চ বন্দিমুক্তি দিবস, ৪ মার্চ জুলুম নির্যাতন প্রতিরোধ দিবস এবং ৯ মার্চ মানবাধিকার দিবস।
গ্রেপ্তার অভিযান কি জামায়াত ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার অংশ? এ প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, "সরকার অন্য সব দলকে নিষিদ্ধ করতে চায়। সেটাও অসম্ভব কিছু না।"
স
bdnews24