কিশোরগঞ্জ, ১৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজিতপুরের সরারচর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলফাজ মিয়াকে (২৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সরারচর বাজার থেকে তাকে একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাজিতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, তার বাড়ি উত্তর মাছিমপুর আলগীরচর গ্রামে। তার নামে বাজিতপুর থানায় ডাকাতি, ছিনতাই ও চুরির তিনটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১০০৫ ঘ.
bdnews24