২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মী ফের রিমান্ডে

নীলফামারীতে গ্রেপ্তার করা জামায়াত ও ছাত্রশিবিরের ১৬ নেতাকর্মীকে আবারো দুইদিন জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 03:12 PM

Updated : 24 Aug 2022, 06:53 PM

নীলফামারী, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীতে গ্রেপ্তার করা জামায়াত ও ছাত্রশিবিরের ১৬ নেতাকর্মীকে আবারো দুইদিন জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত। এর আগে তাদের পাঁচদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রশিদ রয়েছেন। প্রথম দফায় পাঁচদিন জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার এদের নীলফামারীর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। পুলিশ আরো সাতদিন জিজ্ঞাবাদের জন্য আবেদন জানায়। শুনানি শেষে হাকিম মনসুর আলম দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন নীলফামারী সদর থানার ওসি নুরুল ইসলাম। গত ১৩ ফেব্র"য়ারি নীলফামারী শহরে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের নেতার্কর্মীদের সংঘর্ষের সময় এদের আটক করা হয়। ওইদিন গভীর রাতে নীলফামারী থানায় পৃথক দু'টি মামলা করা হয়। একটি মামলার বাদি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আরিফ। এ মামলায় ১০৬ জনকে আসামি করা হয়। অপর মামলাটি করেছেন নীলফামারী থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন। এ মামলায় আসামি করা হয়েছে ২৫ জনকে। দু'টি মামলায় আটক ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ১৪ ফেব্র"য়ারি তাদের পাঁচদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৪ ঘ.