২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় আরো ৩০ শিবির গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় সারা দেশে চলমান চিরুণী অভিযানে খুলনা, বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরা থেকে শিবিরের আরো ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 02:02 PM

Updated : 24 Aug 2022, 06:51 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় সারা দেশে চলমান চিরুণী অভিযানে খুলনা, বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরা থেকে শিবিরের আরো ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনায় ২১ জন, বাগেরহাটে দু'জন, নড়াইলে দু'জন ও সাতক্ষীরায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে খুলনায় গ্রেপ্তার একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সাতক্ষীরায় গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র ছাত্রলীগকর্মী ফারুক খুনের মামলার আসামি। অপর একজনকে এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ ফেব্র"য়ারি দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ফারুক খুন হন। এ ঘটনার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, সারা দেশে চিরুণী অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে জামায়াত ও শিবিরের দুই শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। রাজশাহী পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে হামলা ও খুনের ঘটনায় শিবিরের ৫৪ জনকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের জন্য সারা দেশের বিভিন্ন থানায় ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- খুলনা: মঙ্গলবার সকালে নগরীর খালিশপুরের কাশিপুর এলাকার বিভিন্ন মেস থেকে মঙ্গলবার সকালে ১৪ শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়। দৌলতপুর থেকে সোমবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় সাতজনকে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। খালিশপুর থানার ওসি আবু মোকাদ্দেস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার রবিউল ইসলাম নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর ১৩ জনকে গত ১৫ জানুয়ারি বিএল কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের বিরুদ্ধে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে তিনি জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবিউল ইসলাম, বাগেরহাট সরকারি পিসি কলেজের ছাত্র মেহেদী হাসান, সরকারি বিএল কলেজের মোজাহিদুর রহমান, মাসুদ রানা, জাহিদ হাসান, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল হাসান মল্লিক, হযরত আলী, আসলাম হোসেন, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের ছাত্র ফরিদুজ্জামান। সোমবার গভীর রাতে গ্রেপ্তারকৃতরা হলেন- দৌলতপুর কৃষি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শহীদুল ইসলাম (২৪), বাগেরহাট বেলায়েত হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র আব্দুল বারী (২১), সিটি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র জাহাঙ্গীর হোসেন (২৩), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র মো. আব্দুল হালিম (২৪), মাদারীপুর সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র মো. কামাল হোসেন (২৩), সরকারি বিএল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র সাজ্জাদ হোসনে (২১) ও খালিশপুর হাজী মহসিন কলেজের সমাজ কল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মনিরুজ্জামান কহিনুর (২৪)। দৌলতপুর থানার ওসি মো. রুহুল কুদ্দুস বলেন, নগরীর দৌলতপুর ও খালিশপুরের বিভিন্ন স্থান থেকে ইসলামী ছাত্রশিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাগেরহাট: শহরের হরিণখানা থেকে মঙ্গলবার বিকালে গ্রেপ্তার দু'জন হলেন- বাগেরহাট সরকারি পিসি কলেজের অর্থনীতি বিভাগের