২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোরে না পারলেও যুক্তিতে হারাবো: মওদুদ

সংসদে সরকারি দলের সদস্য সংখ্যা বিরোধীদের তুলনায় অনেক বেশি হলেও বিএনপির সংসদ সদস্য মওদুদ আহমেদ বলেছেন, তারা যুক্তির জোরে সরকারি দলকে হারাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 01:10 PM

Updated : 24 Aug 2022, 06:51 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে সরকারি দলের সদস্য সংখ্যা বিরোধীদের তুলনায় অনেক বেশি হলেও বিএনপির সংসদ সদস্য মওদুদ আহমেদ বলেছেন, তারা যুক্তির জোরে সরকারি দলকে হারাবেন। আগামীতে সরকারে গেলে জিয়াউর রহমানের নামেই আবার বিমানবন্দরের নাম করার ইঙ্গিত দেন তিনি। মওদুদ মঙ্গলবার সংসদে সরকারি দলের উদ্দেশে বলেন, "আপনারা সংখ্যায় অনেক বেশি। কণ্ঠস্বরে আমরা পারবো না। তবে আমাদের মনোবল এত বেশি যে যুক্তি দিয়ে আপনাদের পরাজিত করতে পারবো।" ৩৪৫ আসনের সংসদে বিএনপির সদস্য রয়েছেন ৩৫ জন। এছাড়া জামায়াতে ইসলামীর সদস্য রয়েছেন দুইজন এবং বাংলাদেশ জাতীয় পার্টির একজন। তবে বিভিন্ন দলের হয়ে সংসদে প্রতিনিধিত্বকারী মওদুদের সমালোচনাও করেছে সরকারি দলের সদস্যরা। মওদুদের এক সময়ের দল জাতীয় পার্টির মজিবুল হক চুন্নুও ছিলেন এ দলে। ৬৪ দিন বর্জনের পর গত বৃহস্পতিবার সংসদে ফিরে আসে প্রধান বিরোধী দল বিএনপি। এরপর কয়েকদফা ওয়াকআউট করে তারা। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রতিবাদে মঙ্গলবার বিকালে অধিবেশনের শুরুতেই এক দফা ওয়াকআউটের আগে বক্তব্য রাখেন মওদুদ। ২০ মিনিট পর সংসদে ফেরে তারা। এরপর সন্ধ্যায় সরকারদলীয় সংসদ সদস্য জিল্লুল হাকিম বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 'দুর্নীতি' নিয়ে বক্তব্য রাখলে আরেক দফা ওয়াকআউট করে বিএনপি। তবে হাকিমের বক্তব্যের পর তারা আবার ফিরে আসে। জিয়ার নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে মওদুদ বলেন, "সরকারের জানা উচিত তারা যে সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী সরকার ওই সিদ্ধান্ত পাল্টে দিতে পারে। ২৮ বছর ধরে নামটি ছিলো। বিশ্বের মানুষ শহীদ জিয়ার নামে বিমানবন্দরকে চেনে। তা বদল করে বিএনপি ও জিয়াকে মুছে ফেলা যাবে না।" মন্ত্রিসভা সোমবার জিয়া বিমানন্দরের নাম পরিবর্তন করে হজরত শাহজালাল বিমানবন্দর করার সিদ্ধান্ত নেয়। এটা সরকারের 'সংকীর্ণ ও প্রতিহিংসামূলক' সিদ্ধান্ত বলে মন্তব্য করেন মওদুদ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে মওদুদ বলেন, "আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী। তার কাছ থেকে শহীদ জিয়া সম্পর্কে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেশবাসী আশা করেনি। প্রধানমন্ত্রীর ওই বক্তব্য অনভিপ্রেত।" সংসদ নেতা শেখ হাসিনা স