২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 07:27 AM

Updated : 24 Aug 2022, 06:48 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। রোববার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এক যৌথসভায় কর্মসূচি ঠিক করা হয়। দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ সাংবাদিকদের জানান, আগামী ২০ ফেব্র"য়ারি বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা এবং ২১ ফেব্র"য়ারি ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া হবে। এছাড়া জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে আগামী ১৮ থেকে ২০ ফ্রেব্র"য়ারি প্রতিদিন বিকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলেও রিজভী জানান। সেলিমা রহমানের সভাপতিত্বে যৌথসভায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় এবং সহযোগী বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩১৪ ঘ.