২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় আরো ২ শিবিরকর্মী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নওগাঁ থেকে আরো দুই ছাত্রশিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে নওগাঁ পুলিশ তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 02:18 PM

Updated : 24 Aug 2022, 06:47 PM

নওগাঁ, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নওগাঁ থেকে আরো দুই ছাত্রশিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে নওগাঁ পুলিশ তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করলো। শনিবার শহরের দয়ালের মোড় এলাকার হক ছাত্রাবাস থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মোফাজ্জেল হোসেন। এরা হলেন- আব্দুল কুদ্দুস (২৩) ও ইলিয়াস হোসেন (২৩)। কুদ্দুস নওগাঁর মান্দা উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। ইলিয়াস জেলার বদলগাছি উপজেলার গোরশাহী পশ্চিম পাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে। এসপি সাংবাদিকদের জানান, রাজশাহী বিদ্যালয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে দাবি করেছে- তারা নওগাঁ সরকারি কলেজের ছাত্র। এর মধ্যে ইলিয়াস ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র এবং কুদ্দুস বাংলা বিভাগ থেকে