২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা রগ কাটি না: মুজাহিদ

জামায়াতে ইসলামী নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ দাবি করেছেন, ছাত্র শিবির রগ কাটার সঙ্গে জড়িত নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 03:57 PM

Updated : 24 Aug 2022, 06:43 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ দাবি করেছেন, ছাত্র শিবির রগ কাটার সঙ্গে জড়িত নয়। বুধবার তিনি বলেন, "জামায়াত ও শিবির সন্ত্রাসের রাজনীতি করে না। ইসলাম রগ কাটা সমর্থন করে না। শিবির রগ কাটার সঙ্গে জড়িত নয়। কেউ এতে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।" পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা বলছে, সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের সময় জামায়াত সমর্থক ছাত্র শিবিরের হামলায় ছাত্রলীগ কর্মী ফারুক নিহত হয়। রাতভর চলা ওই সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়। এদের মধ্যে শিবির কর্মীরা চার ছাত্রলীগ নেতাকর্মীর হাত ও পায়ের রগ কেটে দেয়। মগবাজারে জামায়াতে ইসলামীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন মুজাহিদ। তিনি বলেন, "সেদিনকার ঘটনায় শিবির ও ছাত্রলীগ দুটি পক্ষই রয়েছে। সুতরাং কারা আসলে দোষী, তা এখনই বলা যাবে না। "রাতের বেলায় ঘটনা ঘটেছে। কে দোষী বা দোষী নয়, তা অন্ধ ধারণার ভিত্তিতে বলা ঠিক না। তাই আমরা তদন্তের আহবান জানিয়েছে।" ছাত্র শিবিরও এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জানিয়ে মুজাহিদ বলেন, "তাদের প্রতিবেদনে কাউকে দোষী পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।" জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদ এ সময় রাজশাহীর সর্বশেষ ঘটনাসহ সকল ছাত্রহত্যার ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, "সন্ত্রাসের কবলে পড়ে মায়ের বুক খালি হতে থাকলে দেশ মেধাশূন্য হয়ে যাবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধে ছাত্র হত্যার সকল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে যাকেই জড়িত পাওয়া যাবে, তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে।" সংঘর্ষে শিবিরের উপস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুজাহিদ বলেন, "যে রুমে ঘটনার সূত্রপাত সেখানে যে ছেলেটি থাকতো সে আসলে ওই রুমের বাসিন্দা নয়। রুমটি একজন শিবিরকর্মীর। সেই ছেলেটিকে সরাতে গিয়েই ঘটনার শুরু হয়েছে। তবে হত্যাকাণ্ডে কারা দোষী, সেটি তদন্ত না করে বলা যাবে না।" রাজশাহীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি হলে এবং সে কমিটির প্রতিবেদন মনঃপুত না হলে কী করবেন