ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের গুলিতে ঢাকা সিটি করপোরেশনের ৭০ নম্বর ওয়ার্ড কমিশনার যুবদল নেতা হাজী আহমেদ হোসেন (৪৮) গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে বংশাল থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাজী আহমেদ গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। তবে বিস্তারিত আর কিছু বলতে পারছি না। আমি গাড়িতে। হাসপাতালে যাচ্ছি।"
এদিকে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত একজন চিকিৎসক বলেন, "তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়।"
এরপরও স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালের দিকে নিয়ে রওয়ানা হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জিএনএ/২১১৫ ঘ.
bdnews24