২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জেএমবি সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁর আত্রাই থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 03:08 PM

Updated : 24 Aug 2022, 06:42 PM

নওগাঁ, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁর আত্রাই থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে আত্রাই উপজেলার দেবনগর গ্রামের বাড়ি থেকে বাবু প্রামাণিক নামের (২৮) এ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন থানার ওসি মোয়াজ্জেম হোসেন। তিনি দাবি করেন, বাবু ফাঁসি হওয়া জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী ছিলেন। ওসি জানান, বাবুর বিরুদ্ধে লুটপাট ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। বিগত বিএনপি জোট সরকারের সময় জেএমবি নেতা বাংলা ভাইয়ের নেতৃত্বে জাগ্রত মুসলিম জনতা নামের একটি সংগঠন কথিত সর্বহারা দমনের নামে রাজশাহী ও নওগাঁর বিভিন্ন স্থানে লুটপাট, চাঁদাবাজি ও হত্যার ঘটনা ঘটায়। ২০০৫ সালে ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় বিগত তত্ত্বাধায়ক সরকারের সময় জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, বাংলাভাইসহ ছয় জঙ্গি নেতাকে ফাঁসি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৮ ঘ.