২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতিদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

কুয়েতি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 03:10 PM

Updated : 24 Aug 2022, 06:40 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েতি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এক্ষেত্রে তিনি কুয়েতের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিদ্যুত, টেলিযোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, ওষুধ, টেক্সটাইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, গ্যাস ও জ্বালানি, ফার্নিচার এবং কৃষিভিত্তিক শিল্পর মতো খাতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। কুয়েত সফররত প্রধানমন্ত্রী সোমবার কুয়েত সিটিতে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মধ্যাহ্নভোজে বক্তব্য দিচ্ছিলেন। তিনি বলেন, "আমি আপনাদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।" প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ করলে কেবল কুয়েতের ব্যবসায়ীরাই লাভবান হবে না, দুদেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কও আরো জোরদার হবে। "দুদেশের মধ্যে বাণিজ্য জোরদার ও স