ঝিনাইদহ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই গ্র"পের সংঘর্ষে ঝিনাইদহে তিনজন নিহতের ঘটনায় শুক্রবার দুইজনকে বহিষ্কার করেছে যুবলীগ।
এ ঘটনায় সকালে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তবে এখনো মামলা হয়নি বলে পুুলিশ জানিয়েছে।
শৃঙ্খলাবিরোধী কাজে জড়িয়ে পড়ায় যুবলীগকর্মী জাহাঙ্গীর হোসেন ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংগঠনের এক বিবৃতিতে জানানো হয়।
জেলা যুবলীগ সভাপতি নাসের আলম সিদ্দিকী উজ্জ্বল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, তিন-চারমাস ধরে জাাঙ্গীর ও মাসুদ সামাজিক বিরোধে জড়িয়ে পড়েন। সবশেষ বৃহস্পতিবার এ দু'গ্র"পের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়।
তাই সংগঠনের সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দু'জন হলেন- সদর উপজেলার কাঞ্চনগর পাড়ার পারভেজ ও সেলিম।
বৃহস্পতিবার রাতে জেলা শহরের পেবহাটি চৌরাস্তা মোড়ে যুবলীগের মাসুদ ও জাহাঙ্গীর গ্র"পের সংঘর্ষে নিহত হন ভুটিয়ারগাতি গ্রামের বজলুর রহমান (৪০), পেবহাটি এলাকার আলমগীর হোসেন ওরফে আলম (৩৫) ও সোহান ওরফে সোহাগ (২৭)।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তিনজনের লাশ দাফন করা হয়েছে বলেও তিনি জানান।
এদিকে ১ নম্বর পবহাটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আক্তার হোসেন বিকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনী ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটেনি। তাদের মধ্যে আগে থেকেই শত্র"তা চলে আসছিল।
এর আগে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. রেজাউল করিম বলেন, নিহত তিনজন স্থানীয় যুবলীগের কর্মী ছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই পবহাটি এলাকার যুবলীগ নেতা জাহাঙ্গীরের সঙ্গে মাসুদ গ্র"পের বিরোধ চলে আসছিলো।
আসন্ন পৌর নির্বাচনে এ দু'জন দুই ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীর পক্ষ নেন। নির্বাচনের বিষয় নিয়ে রাত সাড়ে ৭টার দিকে দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ বাধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৫ ঘ.
bdnews24