কুমিল্লা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজি নিয়ে যুবলীগের দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিভর্তি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে।
কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বারোড এলাকায় বুধবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার ক্ষেত্রে আধিপত্য নিয়ে বুধবার সকাল থেকেই স্থানীয় যুবলীগের দুপক্ষের কর্মীরা মহড়া দিতে থাকে।
এ দুটি গ্র"প হলো- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবলীগ নেতা মোস্তাক আহমেদ ও আলমগীর হোসেন গ্র"প।
দুপুর সাড়ে ১২টার দিকে পদুয়ার বাজার মসজিদ এলাকায় দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত তিন রাউন্ড গুলি ছোড়া হয়।
সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ ফরহাদ সাংবাদিকদের জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে একটি মার্কেট থেকে উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মোস্তফা কামালে ছেলে আহত আবদুল মবিনকে (২৪) পিস্তলসহ আটক করা হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে আরো আছেন- আলমগীর হোসেন, সুমন, আমিন, কাওসার, জসিম, সোহেল ও রুবেল।
ওসি জানান, আলমগীর গ্র"পের আমিন ও সুমন সদর হাসপাতালে চিকিৎসা শেষে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে মোস্তাক গ্র"পের কর্মীরা আবার হামলা চালায়।
ধারালো অস্ত্রের আঘাতে জখম এই দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ পাহারায় একই হাসপাতালে ভর্তি করা হয়েছে পিস্তলসহ আটক মবিনকে।
এছাড়া সোহেল, রুবেল নামে আহত দু'জনকে শহরের একটি বেসরাকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
ওসি ফরহাদ জানান, সংঘর্ষের ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৪ ঘ.
bdnews24