২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন মেলেনি মিশুর

হাসপাতালে চিকিৎসাধীন পোশাক শ্রমিক নেতা মোশরেফা মিশু রাজধানীর কাফরুল থানায় দায়ের দুই মামলায় জামিন পাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 08:38 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতালে চিকিৎসাধীন পোশাক শ্রমিক নেতা মোশরেফা মিশু রাজধানীর কাফরুল থানায় দায়ের দুই মামলায় জামিন পাননি। গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ এবং পোশাক শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের ওই দুই মামলায় সোমবার মিশুর পক্ষে তার আইনজীবী গাজী শাহ আলম জামিন আবেদন জানান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। শুনানি শেষে হাকিম মো. এইএম ইসমাইল হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করেন। কাফরুল থানায় দায়ের মামলায় দ্বিতীয় দফা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় মিশুর ওপর নির্যাতন চালানো হয় বলে তার আইনজীবীরা অভিযোগ জানিয়েছেন। মিশুর বিরুদ্ধে কুড়িলে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধাদানের অভিযোগে খিলক্ষেত থানার মামলায় গত ১৯ ডিসেম্বর দুইদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় আদালত। সেদিন অসুস্থ হয়ে পড়ায় তাকে ওই মামলা হেফাজতে নেওয়া হয়নি। এর আগে তাকে দুই দফায় তিনদিন হেফাজতে নেওয়া হয়। ১৯ ডিসেম্বর তৃতীয় দফায় হেফাজতের আবেদনের শুনানির সময় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রাজধানীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসি) স্থানান্তরের পর সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। মিশুর রাজনৈতিক সহকর্মী গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইমলাম সবুজ মিশুকে ডিএমসিতে নেওয়ার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, মিশুর অ্যাজমা ও মেরুদণ্ডে সমস্যার কারণে তাকে ডিএমসিতে স্থানান্তর করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এর চিকিৎসার জন্য আলাদা বিভাগ নেই।" রাজধানীর কুড়িলে শ্রমিক অসন্তোষ ও ভাংচুরে ইন্ধন দেওয়ার অভিযোগে বামপন্থী দল গণতান্ত্রিক বিপ